র্যাব-১৪ সিপিসি ২ অভিযান চালিয়ে পূর্বশত্রুতার পাকুন্দিয়ায় সানি হত্যা মামলার প্রধানকে আটক করেছে।
সোমবার ১ জুন জয়পুর হাট সদর থানার চিনির কল এলাকা হতে পূর্বশত্রুতার হত্যা মামলার প্রধান আসামি মফিজুল (৩৫) কে আটক করেছেন।
জানাযায় অভিযুক্ত নিহত সানির প্রতিবেশী। তাদের সাথে পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল । ২৩ এপ্রিল রাতে নিহত সানি বাড়ি হতে দোকানে যাওয়ার জন্য বাহির হলে অভিযুক্তরা ছুরিকাঘাত করে।পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সানিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
এ ঘটনায় তার স্ত্রী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেলে র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে। র্যাব-১৪ এর মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ র্যাব-১৪, র্যাব-৫, জয়পুরহাটের সহায়তায় কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।