সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান

কেন হাসবেন?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : হাসি একটি শারীরিক ব্যায়াম। এটি এমন একটি শারীরিক প্রক্রিয়া যার সরাসরি প্রভাব পড়ে শরীরে ও মনে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ হাসি আমাদের শরীরে ও মনে কি কি পরিবর্তন আনে সেই বিষয়ে জেনে নিন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হাসি কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমাতে এবং রোগ প্রতিরোধক কোষ এবং সংক্রমণ-প্রতিরোধী অ্যান্টিবডি বৃদ্ধি করতে পারে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। অল্প কয়েক মিনিট হাসলেও দারুণ উপকার পাওয়া যায়। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

কার্ডিওভাসকুলার ফাংশন উন্নত করে
হাসি রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং রক্ত প্রবাহ বৃদ্ধি করে। যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। হাসার সময় হৃদস্পন্দন অল্প সময়ের জন্য বৃদ্ধি পায়, তারপরে পেশী শিথিল হয় এবং রক্তচাপ হ্রাস পায়। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে।

ব্যথা কমায়
হাসি এন্ডোরফিনের নিঃসরণ বাড়ায়। ফলে শরীর প্রাকৃতিক ভাবেই ভালো অনুভব করে। এন্ডোরফিন কেবল আপনার মেজাজ উন্নত করে না বরং প্রাকৃতিক ভাবে শরীরের ব্যথাও কমায়। নিয়মিত হাসলে সহনশীলতা বৃদ্ধি পায়। পেশীগুলোকে শিথিল করে।

ফুসফুস ভালো রাখে
হাসলে ফুসফুস উদ্দীপিত হয়। সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে। এবং এ সময় ফুসফুস থেকে পুরানো বাতাস বেরিয়ে যায়। সঙ্গে মানসিক চাপও কমে। একটি প্রাণবন্ত হাসি আপনাকে অক্সিজেন গ্রহণে সহায়তা করতে পারে এবং শ্বাসনালীকে আরও ভালো রাখতে পারে।

হাসি একটি শারীরিক ব্যায়াম
হাসলে শারীরিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত সিস্টেমগুলোর বেশিরভাগই উদ্দীপিত হয়। যেমন—পেটের পেশী, কাঁধ এবং ডায়াফ্রাম। এমনকি আপনার হৃদস্পন্দনও বাড়ে। সুতরাং হাসি একটি কার্যকর ব্যায়াম হিসেবে কাজ করে।

সুতরাং হাসুন, আর সুস্থ থাকার একটি কার্যকর উপায় পেয়ে যান।

সূত্র: হেলথলাইন
ঢাকাপ্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর