মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

গরমে আপনাকে সুস্থ রাখবে যেসব খাবার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীতের শেষে গ্রীষ্মকাল প্রায় চলেই এসেছে। ঋতুভেদে আমাদের প্রতিদিনকার খাবার দাবারেও আসে পরিবর্তন। গ্রীষ্মকালে তীব্র তাপমাত্রা এবং আর্দ্রতা আমাদের শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ সময় সুস্থ ও সতেজ থাকতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি।

গরমে সুস্থ থাকার জন্য যেসব খাবার খেতে পারেন-

১. পর্যাপ্ত পানি পান: গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায়, যা পানিশূন্যতা ও দুর্বলতার কারণ হতে পারে। এজন্য দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করা উচিত। লেবু ও লবণ মিশ্রিত পানি পান করলে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা পায়।

২. হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ: অতিরিক্ত তেল, মসলাযুক্ত খাবার হজমে সমস্যা সৃষ্টি করতে পারে এবং শরীরের তাপমাত্রা বাড়াতে পারে। এজন্য লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল ইত্যাদি হালকা সবজি এবং পাতলা ডাল, টকদই, করলার ঝোল ইত্যাদি সহজপাচ্য খাবার খাওয়া উচিত।

৩. তাজা ফল ও সবজি বেশি খান: তরমুজ, বাঙ্গি, জাম, জামরুল, ডাব ইত্যাদি রসালো ফল এবং লাউ, পেঁপে, ঝিঙ্গা, কুমড়া ইত্যাদি সবজি শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এগুলোতে পানির পরিমাণ বেশি থাকায় শরীর হাইড্রেটেড থাকে এবং প্রয়োজনীয় পুষ্টি মেলে।

৪. ডাবের পানি ও শরবত পান: ডাবের পানি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরের পানিশূন্যতা রোধে সহায়তা করে। এছাড়া বেলের শরবত, তেঁতুলের শরবত, কাঁচা আমের শরবত ইত্যাদি শরীরকে শীতল রাখতে এবং হজমে সহায়তা করে।

৫. টকদই ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার: টকদই প্রোবায়োটিক সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে এবং শরীরকে ঠান্ডা রাখে। প্রতিদিনের খাদ্যতালিকায় টকদই রাখা ভালো।

৬. ঝাল ও মসলাযুক্ত খাবার পরিহার: ঝাল ও মসলাযুক্ত খাবার শরীরের তাপমাত্রা বাড়ায় এবং হজমে সমস্যা সৃষ্টি করে। এজন্য এ ধরনের খাবার কম খাওয়া উচিত।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর