শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মুস্তাফিজুর রহমান কাওছার এর মত মানবিক মানুষ সমাজে প্রয়োজন গোলাম আম্বিয়া কয়েস শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন আনোয়ারায় এনসিপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ দুই দশক পর জাতীয় আয়োজনে মুখর ত্রিশাল, আগামীকাল আসছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার দিনাজপুর ৪২ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মদ উদ্ধার সিরাজগঞ্জের চান্দাইকোনা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ারের মৃত্যু দেশসেরা চা-চয়নকারীর স্বীকৃতি পেলেন নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত নিষ্পাপ ফুলগুলো কেন ঝরে ঝরে যায় প্রতিমন্ত্রীর উদ্যোগে খাজনামুক্ত হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় পীরগাছায় মানব কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হোমনায় পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ গ্রেপ্তার- ৬ পাইকগাছার আগড়ঘাটা বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হোসেন স্পেশালাইজড হসপিটালের বহুতল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় কিশোর নিহত রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমতলীতে মশাল মিছিল পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক সভা অনুষ্ঠিত আইন নয়, প্রয়োজন নিরাপত্তা সংস্কৃতি কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের তাগিদ আইইবির অনুষ্ঠানে মুন্সীগঞ্জে যুবকের দুই পায়ের রগ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৬ শুভ উদ্বোধন পাইকগাছায় গ্রাম পুলিশের বিষপান অতঃপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ছাত্রদল নেতা সুুজা’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক সোনারগাঁয়ে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা ও তামা ছিনতাই

চট্টগ্রামে পার্কভিউ হসপিটালে হাম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

চট্টগ্রামের অন্যতম আধুনিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটাল লিমিটেডে “Scientific Seminar on Measles & Clinical Discussion” শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় হাসপাতালের ১২তম তলার কনফারেন্স হলে এ আয়োজন করা হয়।

সেমিনারে হাম (Measles) রোগের বর্তমান পরিস্থিতি, প্রতিরোধ ব্যবস্থা, টিকাদানের গুরুত্ব এবং শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিশু রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের শিশু রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রোকসানা আহমেদ। প্যানেল অব এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, সহযোগী অধ্যাপক ডা. সেলিনা হক, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক শিকদার, সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোলজিস্ট অধ্যাপক ডা. আবদুস সালাম, ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ, ডা. মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পার্কভিউ হসপিটালের ডিরেক্টর কমপ্লায়েন্স ডা. সালাহউদ্দিন এম.এ.এইচ. চৌধুরী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, গাইনী বিশেষজ্ঞ ডা. তফিকুর নাহার মোনা, পার্কভিউ হসপিটালের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. আশরাফুল ইসলাম, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. মোহাম্মদ নুরুল আলম সহ পার্কভিউ হসপিটালের বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র মেডিকেল অফিসারগন। স্বাস্থ্যসেবায় সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পার্কভিউ হসপিটাল নিয়মিত এ ধরনের বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে আসছে।


এই বিভাগের আরো খবর