চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আলোচিত সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি এস.এম আবুল বশর (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ২০মে (বুধবার) গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন জহুর হকার্স মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত এস.এম আবুল বশর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের উত্তর তুলাতুলী গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র।
থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর নিজ বাড়ী থেকে
সিএনজি অটোরিক্সা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে ১৬ সেপ্টেম্বর আনোয়ারার বরুমচড়া হাজী নুরুল হক এর ফিসারীর পুকুরের পাড়ের নিচ থেকে সাজ্জাদের মরদেহ উদ্ধার হয়। পরবর্তীতে তার পিতা মোঃ নাছির ড্রাইভার (৫০) বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সাজ্জাদ হত্যা মামলা আনোয়ারার একটি আলোচিত ঘটনা। এঘটনায় ইতিমধ্যে সরাসরি জড়িত ০৭ জন ও সাজ্জাদের সিএনজি ক্রেতা ০১জনসহ মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। সর্বশেষ গ্রেপ্তার এস.এম আবুল বশরকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।