বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে বার্ষিক সভা অনুষ্ঠিত আইন নয়, প্রয়োজন নিরাপত্তা সংস্কৃতি কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিতের তাগিদ আইইবির অনুষ্ঠানে মুন্সীগঞ্জে যুবকের দুই পায়ের রগ কাটার অভিযোগ মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার মাদারগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২৬ শুভ উদ্বোধন পাইকগাছায় গ্রাম পুলিশের বিষপান অতঃপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শেরপুরের রামিসা হত্যার প্রতিবাদের মানববন্ধন আনোয়ারায় সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ছাত্রদল নেতা সুুজা’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক সোনারগাঁয়ে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে টাকা ও তামা ছিনতাই বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি উলিপুরে খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন প্রতিবন্ধীবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতের আহ্বান আইসিটি মন্ত্রীর শেরপুর শহরে দিনব্যাপী চাকরী মেলা অনুষ্ঠিত নগরকান্দায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা “সামাজিক সুরক্ষা ও প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনে সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া প্রস্তাবনা তৈরি কর্মশালা” অনুষ্ঠিত তিতাস নদীতে ভেসে উঠা যুবকের লাশের পরিচয় মিললো, পরিবারের নিকট হস্তান্তর সংসদে কঠোর বার্তা, মাঠে চলছে অবাধ বালু উত্তোলন: দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নতুন করে অভিযোগ শেরপুরে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ এর শুভ উদ্বোধন ঈদযাত্রায় যমুনাসেতুর ১৩ কি.মি. যানজটের শঙ্কা, জোরালো হচ্ছে দ্বিতীয় যমুনাসেতু নির্মাণের দাবি স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ ঝালকাঠি শহরের ৯ খালের সীমানা পিলার স্থাপন কাজের উদ্বোধন রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন প্রকল্প নিয়ন্ত্রণে ঘাটতিতেই বাড়ে সময় ও ব্যয় আইইবি সেমিনারে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, নবায়নযোগ্য শক্তিতে জোরের আহ্বান কাউখালীতে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত দক্ষিণ বড় বিড়ালজুরি চন্দ্রঘোনায় চর্মরোগ বিষয়ক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ওমানে নিহত ৪ ভাইয়ের নিথর মরদেহ নিয়ে লালাগ্রামে শোকের মাতম, পাশাপাশি কবরে দাফন

মুন্সীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কিশোর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার রিপনের ছেলে। সে প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে নিজের ঘরে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে পুনরায় নির্যাতন করে সে। এ সময় শিশুটির চাচা জলিল শেখ কান্নার শব্দ শুনে ঘরের দরজায় ধাক্কা দেন। পরে দরজা খুলে দিলে অভিযুক্ত কিশোর দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটির পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর