চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ রায়হান নামে এক ওমান প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রায়হান ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া এলাকার বাসিন্দা।
আজ শুক্রবার (২২ মে) তারা সীতাকুণ্ড থেকে ফটিকছড়ি আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সুত্রে জানা গেছে, রায়হানের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থ মাকে দেখার জন্যই তিনি সম্প্রতি ওমান থেকে দেশে এসেছিলেন। বৃহস্পতিবার সীতাকুণ্ডে বেড়াতে গিয়েছিলেন রায়হান। আজ সেখান থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফটিকছড়িতে ফেরার কথা ছিল। পথিমধ্যে জুমার নামাজের সময় হলে সীতাকুণ্ডের গফুর শাহ জামে মসজিদের দিকে যাওয়ার সময় তাঁদের বহনকারী মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। ।
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।