বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

চাঁদপুরে তিন চোর গ্রেফতার, ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার

মোঃ এমরান হোসেন, চাঁদপুর প্রতিনিধি
রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৭:১৮ অপরাহ্ন

চাঁদপুরে শহরের ট্রাক রোড এলাকা থেকে চুরি যাওয়া ৮ ভরি স্বর্ণালংকার থেকে চোরদের হেফাজত থেকে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
রোববার (২৭ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার (২৬ আগস্ট) দিনগত রাতে শহরের ট্রাকরোডসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শাহরাস্তি উপজেলার স্বপন গাজীর ছেলে ইমন গাজী, শহরের নিউ ট্রাকরোড এলাকার দুলাল খানের ছেলে হুমায়ন কবির বাবু ও রহমতপুর কলোনীর মানিক মালের ছেলে আল-আমিন মাল।
গত ২৬ আগস্ট ভুক্তভোগী ফরিদ আহমেদ খান শিপন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা একটি চুরি মামলা করেন। যার নং-৭১। মামলাটি তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয় শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলামকে।
চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল-স্বর্নের লকেট ১টি, ওজন অনুমান ১ ভরি ১৩ আনা, স্বর্নের চুড়ি ১টি: ওজন অনুমান ১ ভরি ৩ আনা, স্বর্নের চেইন ২টা: ওজন অনুমান ৫ আনা, ১ জোড়া স্বর্নের কানের দুল: ওজন অনুমান ১ আনা, ১টি পাথরসহ স্বর্নের আংটি: ওজন  অনুমান ৪ আনা, ১ জোড়া স্বর্নের কানের রিং ওজন অনুমান ৭ আনা, ১টি মুক্তসহ স্বর্নের টিকলি, ওজন অনুমান ৪ আনা, ১টি স্বর্ণের হার ওজন অনুমান ১ ভরি আনা, ১ জোড়া স্বর্নের  কানের দুল, ওজন অনুমান ৬ আনা, ১টি স্বর্ণের আংটি ওজন অনুমান ৩ আনা, ২টি স্বর্ণের চেইন ওজন অনুমান ১ ভরি, ৩টি স্বর্নের আংটি ওজন ৭ আনা। সর্বমোট ৮ ভরি স্বর্ণালংকার। যার সর্বমোট মূল্য ৮ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ব্যবসায়িক কাজে গত ৩ আগস্ট ফরিদ আহমেদ খান শিপন ঢাকা যান। গত ৭ আগস্ট সকালে পাশবর্তী ভাড়াটিয়া তাহমিনা বেগম পিছনের দরজার লক ভাঙা ও দরজা খোলা দেখতে পেয়ে বিষয়টি ভুক্তোভোগী শিপন কে জানান। পরে তিনি জরুরি ফোন পেয়ে চাঁদপুর চলে আসেন। এসে দেখেন চোরেরা ৮ ভরি ওজনের স্বর্নালংকার যাহার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা এবং নগদ ২০ হাজার টাকা নিয়েগেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম জানান, চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধারে অজ্ঞাতনামা মামলাটি দায়েরের পর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ওলি উল্লাহর নেতৃত্বে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে প্রথমে মূল হোতা ইমন গাজীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বাবু ও আল আমিনকে গ্রেফতার করা হয়। বাবুর বাড়িতে লুকিয়ে রাখা ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আর নগদ টাকাগুলো তারা খরচ করে ফেলে বলে জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, রোববার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর