সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) সকালে হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম।” তিনি গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, সেবার পরিধি বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির ওপর জোর দিয়ে বলেন মানুষ সমাজে বসবাস করতে গিয়ে সমাজের অপধাধ বিবাদ থাকবে আর এগুলোকে নিস্পত্তি করার জন্য বিভিন্ন আদালত থাকবে। কিন্তু তৃনমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিস্পত্তি সাধনের জন্য গ্ৰাম আদালত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইউনিয়ন পরিষদ শুধু গ্ৰাম আদালত এর কার্যক্রম করে সীমাবদ্ধ থাকেনা বহুমুখী কাজ করতে হয় ইউনিয়ন পরিষদকে। গ্ৰাম আদালত এখন বিরোধ নিস্পত্তি করতে গিয়ে দেওয়ানী ও ফৌজদারি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাচ্ছে।

তিনি আরো বলেন, জেলা শহরের আদালত গুলোতে ব্যাপকহারে মামলা রযেছে যেগুলো নিস্পত্তি হতে বহু সময় লাগছে। বাদী বিবাদীদের দীর্ঘ সময় ও খরচ লাগছে। অন্যক্ষেত্রে গ্ৰাম আদালতে স্বল্প সময় লাগছে পাশাপাশি ব্যয়ভার ও অনেক কম। জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ ও সেবা প্রদানের বিভিন্ন দিক, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পেরজেলা ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব।


এই বিভাগের আরো খবর