বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

চুলায় শিক কাবাব বানাবেন যেভাবে

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:০৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ডেস্ক : শিক কাবাব খেতে চাইলে যেতে হয় রেস্টুরেন্টে। বাড়িতে শিক কাবাব তৈরির সরঞ্জাম থাকে না অনেকেরই। তাই দোকান ছাড়া আর উপায় কী! কিন্তু বাড়িতে বসে চুলায়ই তৈরি করা যায় শিক কাবাব। সেজন্য আপনার প্রয়োজন হবে কিছুটা সময় ও কিছু উপকরণ। চলুন তবে জেনে নেয়া যাক চুলায় শিক কাবাব বানাবেন যেভাবে।

তৈরি করতে যা লাগবে :

গরুর মাংস- ৩০০ গ্রাম

পেঁপে বাটা- ২ টেবিল চামচ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ বাটা- ১/২ চা চামচ

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ বা স্বাদমত

টক দই- ৩ টেবিল চামচ

সয়াসস- ১ চা চামচ

পেঁয়াজ বেরেস্তা বাটা- ২ চা চামচ

চিনি- ১/২ চা চামচ

জিরা গুঁড়া -১/২ চা চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ

জয়ফল ও জয়িত্রী মিলিয়ে- ১/৪ চা চামচ

গোলমরিচ- ১২ টি

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ২ টি

তেজপাতা- ১ টি

লবঙ্গ- ২ টি

লবণ- পরিমাণমতো

সরিষার তেল- ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

গরুর মাংস পাতলা স্লাইস করে নিন। লবণ এবং তেল ছাড়া সব মসলা এবং টকদই একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর মাংসের সঙ্গে মসলার পেস্ট, লবণ এবং ১ টেবিল চামচ সরিষার তেল মিশিয়ে মাংস মেরিনেট করে রাখুন ১০ ঘণ্টা।মেরিনেট করা হয়ে গেলে একটি স্টিলের বাটিতে এক টুকরা জ্বলন্ত কয়লা নিয়ে মাংসের পাত্রে রেখে কয়লার উপর ১ চা চামচ তেল বা ঘি দিয়ে পাত্রের ঢাকনা বন্ধ করে দিন। ২ মিনিট পর ঢাকনা খুলে স্টিলের বাটিটি তুলে ফেলুন। এরপর মাংসের টুকরোগুলো কাঁঠিতে গেঁথে নিন। এখন প্যানে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে কাঁঠিতে গাঁথা মাংস দিয়ে দিন। প্রথম ২ মিনিট চুলার জ্বাল বাড়িয়ে রাখুন এরপর জ্বাল মাঝারি থেকে কম করে দিন। মাঝে মাঝে মাংসের গায়ে তেল ব্রাশ করে দিন। মাংসের দুই পিঠ পোড়াপোড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর