বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) রুমানা আলী টুসির বড় ভাই এডভোকেট জামিল হাসান দুর্জয়। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভা করে এ ঘোষণা দেন তিনি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় বলেন, আমি চারটি শর্তে নির্বাচন অংশ নেব। এরমধ্যে রয়েছে, আমার কোনো কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে আক্রমণ করবে না। শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচন করব।

আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো এবং আমাদের প্রত্যেকে দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে, গত সংসদ নির্বাচনে যাদের সঙ্গে বিভাজন সৃষ্টি হয়েছে তাদের সঙ্গে কাঁদে কাদ মিলিয়ে চলবো। দুর্জয় গাজীপুর-৩ আসনের টানা পাঁচবারের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর ছোট ছেলে।

২০১৮ ও ২০২৪ সালে সংসদ নির্বাচনে তিনি ওই আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ নেননি। এদিকে দুর্জয় উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, এটা ভুল সিদ্ধান্ত। এতে দলের ঐক্যবদ্ধ রাজনীতিতে বিভাজন সৃষ্টি হবে। তবে তার পক্ষের নেতাকর্মীরা বলছেন, এটি সময় উপযোগী সিদ্ধান্ত।

সাবেক প্রতিমন্ত্রী রহমত আলীর যোগ্য উত্তরসূরি হিসেবে দুর্জয়ের আত্মপ্রকাশ ঘটবে।প্রতিমন্ত্রীর ভাই উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল জলিলের কর্মী-সমর্থকরা। তাদের ভাষ্য, গত সংসদ নির্বাচনে রুমানা আলীর পক্ষে কাজ করেছেন তারা। আবদুল জলিল উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, এটাও সবাই জানেন।

কিন্তু তার বড় ভাই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করে রাজনীতির পরিবেশটাই পাল্টে দিলেন। শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা জর্জ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার সহ প্রমুখ।


এই বিভাগের আরো খবর