বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: ফকির মাহবুব আনাম

চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির প্রলোভন দেখিয়ে এক যুবককে ভোলা থেকে ডেকে এনে আটকে রেখে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মারধরের ঘটনায় এক অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ।স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।চক্রের অন্যরা পালিয়ে যায়।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে মদনগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ আটককৃত শাহাদত ও অপহৃত যুবক শাকিল (২৩)কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

পুলিশ জানায়, ভোলা জেলার দুলারহাট এলাকার জসিম উদ্দিনের ছেলে শাকিল মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ডকইয়ার্ডে ওয়েলডিং কাজের চাকুরীর জন্য আবেদন করে। এদিকে বন্দরের মদনগঞ্জ এলাকার আপরহনকারী চক্রের সদস্য জামাল মিয়ার ছেলে শাহাদত হোসেন কৌশলে শাকিলের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাকে ফোন দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বন্দরে ডেকে এনে অপহরণ করে। পরে তাকে মদনগঞ্জ মডেল স্কুলের পাশে একটি ক্লাবে নিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের জন্য মারধর করে।একপর্যায়ে অপহৃত শাকিলের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘটনা জানতে পারে এবং অপহরনকারী শাহাদতকে আটক করে গণপিটুনি দেয়। এসময় তার অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল ইসলাম বলেন, শাকিল নামের এক যুবক কে চাকরির প্রলোভন দেখিয়ে ভোলা থেকে ডেকে এনে মুক্তিপনের জন্য মারধর করায় স্থানীয়রা শাহাদত কে গণপিটুনি দিয়ে আমাদের কাছে সোপর্দ করে এলাকাবাসী। আমরা তাকে গ্রেফতার করে প্রাথমিক চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নিচ্ছি।ভিকটিম শাকিলের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা এলে শাকিলকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর