বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ঘিওরে একই পরিবারের তিনজন আটক , ঘরবাড়ি জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা প্যাডেলে প্যাডেলে পুরো বাংলাদেশ,অসাধারণ কীর্তি সানাউল্লাহ চৌধুরী জুয়েল সাতক্ষীরা জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড শ্রীপুরে ৬৮০পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বন্দর প্রেসক্লাবের শোক প্রকাশ চাকরির প্রলোভনে ডেকে এনে মুক্তিপণ দাবি, চক্রের গ্রেপ্তার- ১ আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন জৈন্তাপুরে পূর্ব দরবস্ত ইউনিয়ন বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন বিদ্যুৎস্পৃষ্ট থেকে মানুষকে রক্ষায় জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সাংবাদিক সম্মেলন আত্রাইয়ে রেললাইনের পাশে হজ এজেন্সির প্রতিনিধির মরদেহ উদ্ধার,পরিবারের দাবী হত্যা চুনারুঘাটে খোয়াই নদী থেকে লাশ উদ্ধার জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও আরেকটি ধর্ষণ মামলায় অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত নগরকান্দায় গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী  কর্মশালা অনুষ্ঠিত

ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম -২( ফটিকছড়ি) সংসদীয় আসনে জামায়াতের পরাজিত প্রার্থী নুরুল আমিনের আপীল খারিজ করে দিয়েছেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এ আদেশ দেন।

আপিল বিভাগের অর্ডার কমনিকেট হবার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে ফটিকছড়ি আসনে নির্বাচিত সরোয়ার আলমগীরের রীটের পেন্ডিং রুল শুনানি করে নিষ্পত্তি করার নির্দেশনা দিয়ে জামায়াতের পরাজিত প্রার্থী নুরুল আমিনের আপিল নিষ্পত্তি করেন। প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ এবং হাইকোর্ট ডিভিশনের রুল আগামী দুই সপ্তাহের মধ্যে শুনানি করে রীট আবেদন নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে বলে জানান সরোয়ার আলমগীর পক্ষের প্যাণেল আইনজীবী মো. হাসান।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে সারোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফলের গেজেট প্রকাশিত হয়নি। এদিকে, মঙ্গলবার আপীল বিভাগের রায়ের ফলে একধাপ এগিয়েছে সরোয়ার আলমগীর এবং হাইকোর্টে মূল রুল নিষ্পত্তি করা গেলে গেজেট প্রকাশ আর শপথ গ্রহণে বিলম্ব ঘটবে না বলে জানা গেছে।

অন্যদিকে, নুরুল আমিনের পক্ষে প্যানেল আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল গনি বলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। বিচারাধীন এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত গেজেট জারির সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
আইনজীবীদের মতে, রিট মামলার নিষ্পত্তির আগ পর্যন্ত নির্বাচনী বৈধতা–সংক্রান্ত প্রশ্নের পূর্ণাঙ্গ মীমাংসা হবে না। ফলে শপথ গ্রহণের বিষয়েও অনিশ্চয়তা থেকে যাচ্ছে। চূড়ান্ত রায়ের পরই এ বিষয়ে স্পষ্টতা আসবে।
এদিকে, আদালতের এ নির্দেশনাকে ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ ও মতামত দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মামলার রায়ের দিকেই এখন তাকিয়ে আছেন স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।


এই বিভাগের আরো খবর