ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম সুজা উদ্দিন সুজা আজ বৃহস্পতিবার (২১মে)ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের মৃত্যুতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।শোকবার্তায় তিনি বলেন,পরিশ্রমি এই নেতার মৃত্যুতে জাতীয়তাবাদী ছাত্রদল এক অকুতোভয় সৈনিককে হারালো।
শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারসহ তার সহকর্মীদের প্রতি গভীর সমবেদনাসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।