বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

জন্মদিনে তামিমকে ভাই-বন্ধু ডেকে যে দোয়া চাইলেন সাকিব

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার শীতল সম্পর্কের কথা কারো অজানা নয়। একসময় দুজনের মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সময়ের সাথে তা রূপ নিয়েছে তিক্ততায়। তবে তামিমের এক অসুস্থতাই ভেঙে দিয়েছে সকল অভিমান।

সোমবার (২৪ মার্চ) ছিল সাকিবের জন্মদিন। এমন দিনেই হার্ট অ্যাটাক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম। চিকিৎসকদের চেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন এই ক্রিকেটার। তামিমের অসুস্থতায় দেশ-বিদেশের তার সতীর্থ এবং বন্ধুরা পোস্টে সহমর্মিতা জানিয়েছেন, সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।

কিন্তু দিনভর নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। অবশেষে তিনিও ভাঙলেন নীরবতা বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে দেয়া এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

তামিমের সুস্থতা কামনায় তিনি আরো লিখেন, ‘তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

সাকিব শেষে যা লিখলেন, সেটা স্পর্শ করে গেছে হৃদয়ের গভীরতা। তামিমকে ভাই সম্বোধন করে সাকিব আরো যোগ করেন, ‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর