জামালপুরে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামপ্রিয় তাওহীদি জনতা।
আজ মঙ্গলবার জামালপুর শহরের জঙ্গলপাড়া বোডঘর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জামালপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন মুফতী আব্দুল্লাহ, মুফতী আবুল কাশেম, ক্বারী দেলোয়ার হোসেন, মুফতী ফরিদ উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেকসহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র কুরআন মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ। এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা অভিযোগ করেন, কুরআন অবমাননাকারীরা ধর্ম ও সমাজের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন চলাকালে বক্তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং শেষে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।