মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

জোতার স্মরণে চিরতরে অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি

অনলাইন ডেস্ক :
শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চিরবিদায় নিয়েছেন দিয়োগো জোতা। তার মর্মান্তিক এই বিদায়ের পরই লিভারপুল ভক্তদের পক্ষ থেকে দাবি উঠে অবসরে পাঠাতে হবে ‘তার ২০ নম্বর জার্সিকে’। প্রথমে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জার্সি নাম্বার ‘অমর’ করে রাখা হবে জানিয়ে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। আর এবার আনুষ্ঠানিক ঘোষণায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একটি জার্সি নম্বর চিরতরে অবসর দিল অল রেডরা।

নম্বর—২০ জার্সি অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলেই নয়, মেয়েদের এবং অ্যাকাডেমির প্রতিটি পর্যায়েই কার্যকর থাকবে। লিভারপুল জানিয়েছে, জোতার স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে পরামর্শ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

লিভারপুলের মালিকানাধীন ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘এই সিদ্ধান্ত শুধুই ফুটবলীয় অবদানের জন্য নয়, বরং একজন অনন্য মানুষ হিসেবে দিয়োগো আমাদের হৃদয়ে যা রেখে গেছেন তার প্রতিফলন। তার পরিবারকে আমরা প্রথমেই জানিয়ে নিয়েছিলাম।

তিনি আমাদের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছেন, তিনি ২০ নম্বর জার্সি পরেছেন, আর আজ থেকে লিভারপুলের কাছে ২০ মানেই দিয়োগো জোতা—চিরদিনের জন্য।’

সাবেক এই পর্তুগিজ তারকার প্রতি শ্রদ্ধা জানাতে অ্যানফিল্ডে জমেছে ভালোবাসার পাহাড়—শার্ট, স্কার্ফ, ফুল, পতাকা, প্লেস্টেশন কন্ট্রোলার, ব্যানারসহ সবকিছু দিয়ে বানানো হয়েছে স্মৃতির এক আবেগঘন আবরণ। সেখানে একটি শার্টে লেখা, ‘সে ২০২০ সালে, ২০ নম্বর জার্সি পড়ে চুক্তি করেছিল, আর আমাদের এনে দিয়েছিল ২০তম শিরোপা। চিরকাল জোতা একজন রেড।’

লিভারপুলের খেলোয়াড় ও কর্মকর্তারাও শুক্রবার শ্রদ্ধা জানান এই স্মৃতিস্তম্ভে, ছিলেন জোতার পরিবারের সদস্যরাও।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর