বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষে সোনাতলায় সমন্বয় সভা অনুষ্ঠিত

শামীম হোসেন সুজন, সোনাতলা (বগুড়া)
বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফা নুসরাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশীদ, পৌরসভার প্রতিনিধি রুহুল আমিন রঞ্জু, আইটিসি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার জিল্লুর রহমান, এবং সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যার টিকার মাধ্যমে জনগণের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তাই এ কর্মসূচিকে সফল করতে সমাজের সব শ্রেণির মানুষকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপজেলার সকল এলাকায় চলবে। এ সময়ে টিকাদান কার্যক্রম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে।

শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ স্কুল পর্যায়ে টিকাদান সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সফল বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।

সভা শেষে উপস্থিত অতিথিরা টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন এবং সবাইকে এই গণটিকাদান কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান।


এই বিভাগের আরো খবর