বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ডিম খাওয়ার পর যে ৬ খাবার খাবেন না

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন লাইফস্টাইল ডেস্ক : শীতে শরীর উষ্ণ রাখতে পুষ্টিবিদরা ডিম খাওয়ার পরামর্শ দেন। এটি আদর্শ খাবার। পুষ্টিতেও ভরপুর। তাই এ খাবারকে বলা হয় ‘গরিবের প্রোটিন’। উপকারী এ ডিম খাওয়ার পর কিছু খাবার খেলে বিপদ হতে পারে। তাই ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে সেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

চিনি
ডিম খাওয়ার পরেই চিনি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিনি জাতীয় কোনো খাবার যেমন কেক, মিষ্টি ইত্যাদিও খাওয়া যাবে না। কেননা ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে।

বেকন
সকালের নাশতায় অনেকেই বেকন ও ডিম একসঙ্গে খান। বেকন ও ডিম দুটি খাবারে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফ্যাট। বেকন ও ডিম একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায়, কিন্তু একটু পরেই আর থাকে না। এতে শরীর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে।

কোমল পানীয়
কোমল পানীয়ে প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে। সে কারণেই ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়।

খরগোশের মাংস
মাংসের বিভিন্ন পদের সঙ্গে ডিম খাওয়ার চল রয়েছে। কেউ কেউ মাংস রান্নায়ও ডিম ব্যবহার করেন। কিন্তু খরগোশের মাংস আর ডিম একসঙ্গে খাওয়া ঠিক নয়। খেলে হতে পারে ডায়েরিয়াসহ পেটের অসুখ।

চা
ডিম সেদ্ধ বা ডিম পোচের পরে চা-কফি খেলে ক্ষতি নেই। কিন্তু ওমলেট খাওয়ার পরে চা-কফি মোটেই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা ও অম্বল হতে পারে। কারো কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।

সয়া মিল্ক
সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে ডিম খাওয়ার পর এই দুধ খাওয়া উচিত নয়। কারণ সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। এছাড়া চিজ, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন শস্যদানা না খাওয়া ভালো।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর