শনিবার, ০৯ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দুই সন্তানের জননীর আত্মহত্যা  আনোয়ারায় আইইবি ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙাদিয়া কেন্দ্রের নানা আয়োজন নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক

ডিসেম্বরে বিপিএল আয়োজনে আইএমজি, হবে ছয় দল নিয়ে

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল পাঁচটি প্রতিষ্ঠান। গত ১০ই জুলাই বিপিএল আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে আগ্রহ জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ বিপিএলে যুক্ত হতে আগ্রহী। প্রতিষ্ঠানগুলোর মধ‌্যে থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘আইএমজি’ আগামী তিন বছরের জন‌্য বিপিএলের সব দায়িত্ব পেতে যাচ্ছে। বিসিবি থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে আইপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করা আইএমজি’ই পেতে যাচ্ছে আগামী বিপিএল আয়োজনের দায়িত্ব।

১ সেপ্টেম্বর সিলেটে বিসিবির বোর্ড সভায় এই অনুমোদন আসতে যাচ্ছে। বিসিবির এক পরিচালক বৃহস্পতিবার সন্ধ‌্যায় রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আইএমজিকে দায়িত্ব দেব। তারা পেশাদার এবং সফলভাবে অনেক প্রতযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। চুক্তি নিয়ে কাজ হচ্ছে। বোর্ড সভাতেই এটা পাশ হয়ে যেতে পারে।’’

এবারের আসরের বিপিএল নিয়ে পরিকল্পনা অনেক আগের থেকেই শুরু করেছে বিসিবি। ছয় দলের বেশি এবারের আসরে নেবে না। ভবিষ‌্যতে একটি দল বাড়াতে পারে। তবে এবার ছয় দল নিয়েই করবে। কেননা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তত এক মাস আগে বিপিএল শেষ করার নির্দেশনা পেয়েছে বিসিবি।

বিসিবির ওই পরিচালক বললেন, ‘‘আমরা ডিসেম্বরের শুরুর দিকে বিপিএল শুরু করবো। সেভাবেই পরিকল্পনা হচ্ছে। শেষ করার পরিকল্পনা ১৫ জানুয়ারির ভেতরেই। একমাস বা দুই-তিন দিন বেশি হয়তো টুর্নামেন্ট চলতে পারে। এজন‌্য ছয় দল নিয়ে আয়োজন করতে যাচ্ছি।’’

এর পেছনে কারণও আছে। দল বাড়ালে বিপিএল লম্বা হবে। আবার ভেন্যু বাড়ালেও লম্বা হবে। বিপিএল ছয় দলের হলে শেষ করতে ৩৫ দিন লাগবে। সাত দলের হলে ৪৬-৪৯ দিন। এছাড়া ভেন্যু বাড়াতে বিসিবি দুইটি ভেন্যু বাড়াতে তৎপর ছিল। আপাতত একটি ভেন্যু বাাড়তে ইচ্ছুক বোর্ড পরিচালকরা। রাজশাহীকে বাদ দিয়ে আপাতত বগুড়াকেই বেছে নেওয়ার সিদ্ধান্ত আসতে যাচ্ছে। দুই ভেন্যু বাড়ালে মাঝে অন্তত দুই দিন বেশি সময় লাগবে। এজন‌্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে নতুন করে যুক্ত হবে বগুড়া।

ছয় বছরের জন্য দেওয়া হতে পারে ফ্র্যাঞ্চাইজি। জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগও থাকতে পারে দলগুলোতে। ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা হবে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চূড়ান্ত নিয়োগ দেওয়ার পর। কারণ, বিপিএলে বিদেশি বিনিয়োগ থাকার সম্ভাবনা রয়েছে। আইএমজি নিয়োগ পেলে বিদেশি স্পন্সর ও আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখা যেতে পারে বিপিএলে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর