বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান

তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি গ্রেপ্তার

সাব্বির মির্জা (তাড়াশ)
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ১:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যক্ষ মনিরুজ্জামান মনি তাড়াশ উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

গ্রেপ্তারকৃত মো. মনিরুজ্জামান মনি উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি তাড়াশ অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়াও তিনি আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা সভায় তার গাড়ি বহরে হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানোর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

উ‌ল্লেখ‌্য, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান তাড়াশ থানায় বাদী হয়ে ৯৯ জনকে নামীয় ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ৬নং নামীয় আসামী। আর তা‌কে ওই মামলায়ই গ্রেপ্তার করা হয়।

তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ওসি) মো. আসলাম বলেন, ‘আজ মঙ্গলবার মনিরুজ্জামান মনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে।’


এই বিভাগের আরো খবর