বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

ত্বকের উজ্জ্বলতায় বাদাম

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

বাদাম ও বীজ ত্বকে বিস্ময়কর প্রভাব নিয়ে আসতে পারে। তবে সঠিক খাদ্যাভ্যাস ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণের মাধ্যমে ত্বকের ক্ষয়, বয়সের ছাপ ধীর করে তারুণ্য ও লাবণ্য ফুটিয়ে তোলা যায়। বাদাম ও বীজ পুষ্টি ত্বক আর্দ্র রাখে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়।
কাঠবাদাম: উচ্চ ভিটামিন ই সমৃদ্ধ। ভিটামিন ই কোলাজেনের উৎপাদন বাড়ায়, ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে। এছাড়াও রয়েছে বায়োটিন যা ত্বক সুস্থ রাখতে এবং কোষের পুনর্গঠনে সহায়তা করে।
আখরোট: আছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং পলিআনস্যাচুরেইটেড ফ্যাটি অ্যাসিডস যা ত্বকের প্রদাহ কমায় এবং সূক্ষ্ম ভাঁজ দূর করে। জিংক সমৃদ্ধ আখরোট ত্বক মসৃণ রাখতে এবং ব্রণ কমাতে ভূমিকা রাখে।
চিয়া বীজ: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা প্রদাহ নাশক হিসেবে কাজ করে। এসব ফ্যাটি অ্যাসিড ত্বকের সুরক্ষার স্তর মজবুত রাখে, পানিশূন্যতা কমায় এবং ত্বকের স্বাস্থ্যকর রং বজায় রাখে।
তিসির বীজ: ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস সমৃদ্ধ। এটা ত্বকের প্রদাহ কমাতে ভূমিকা রাখে। ত্বক আর্দ্র ও মসৃণ রাখতে সহায়তা করে।
সূর্যমুখীর বীজ: অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই সমৃদ্ধ যা ফ্রি রেডিক্যাল থেকে ত্বককে সুরক্ষিত রাখে এবং পারিবেশিক চাপ কমায়।
কুমড়ার বীজ: কুমড়ার বীজে রয়েছে জিংক। এটি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। ব্রণ প্রবণ ত্বকের জন্য এটা বেশ উপকারী। এতে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন- ভিটামিন ই যা ত্বক সার্বিকভাবে সুস্থ রাখতে পারে।
তিলের বীজ: ত্বকে তেলের উৎপাদন স্বাভাবিক রাখে। যাদের ত্বক তৈলাক্ত ও ব্রণ প্রবণ তাদের জন্য এটা বেশি উপকারী। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ত্বকের ক্ষয় কমাতে সহায়তা করে এই বীজ।
যা করা উচিত: সঠিক ফলাফল পেতে সকালে অথবা সন্ধ্যায় এসব বাদাম ও বীজ একসাথে নাস্তা হিসেবে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দৈনিক ৩০ গ্রাম বীজ ও বাদাম খাওয়া উপকারী, যা থেকে দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মিটবে।


এই বিভাগের আরো খবর