বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া

দুর্গাপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন

মোফাজ্জল হোসেন, দুর্গাপুর (রাজশাহী)
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৫:১০ অপরাহ্ন

বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তার।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন শিক্ষক মো. সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ও দালাল প্রকৃতির কতিপয় নামধারী ব্যক্তি তার ও দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর সংবাদ প্রকাশ করে তা বিভিন্ন অফিস, ব্যক্তি, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করছে। এতে তাদের দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাড্ডা থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কর্তৃক দৃষ্টি আকর্ষন শিরোনামে আমাকে কেন্দ্র করে গত ১৫ ডিসেম্বর যে চিঠি ইস্যু করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময় বিএনপির অগণিত নেতা কর্মীদের ঘরবাড়িতে হামলা ও মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই দুষ্কৃতকারীরা এখনো বিএনপির নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টির প্রয়াস চালাচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং আমার ব্যবসায়িক অবকাঠামোগত উন্নয়নের কারণে তৎকালীন সরকারের এমপি এবং মন্ত্রীদের দ্বারস্থ হতে হয়েছে। সে সময় তাদের সঙ্গে কাজ করার সময় ক্যামেরায় ছবি তুলে বিভিন্ন বেনামী পত্রপত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি অভিযোগ করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা ও প্রাক্তন শিক্ষক মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য নুরুল ইসলাম, ৫নং ঝালুকা ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইন্তাজ আলী , উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, বিএনপি নেতা মোঃ গোলাপ হোসেন, হাতেম আলী, জিল্লুর রহমান, জালাল উদ্দিন, মো: আলী, সপুর মন্ডল, আলহাজ আব্দুস সাত্তার , আব্দুস সালাম, আব্দুল মজিদ, জনাব আলী, রেহিয়া,বাদল আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মেহেদী হাসান, মাহাতাব সরকার, সোয়েব খান, আলতাফ হোসেন, হেলাল উদ্দীন, আব্দুস সালাম, ছাত্রদল নেতা রতন, বিপ্লব, পিন্টু, হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরো খবর