রাজশাহী দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নে গত (২২ এপ্রিল) মঙ্গলবার রাতে পাঁচুবাড়ী বাজারে পাওনা টাকা আদায়ের মিমাংসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পাঁচুবাড়ী গ্রামের রায়হান কবির নামের (৩৬) এক মৎস্য ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। পরে আহত রায়হান কবিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রায়হান কবির।
আহত রায়হান কবির থানায় লিখিত অভিযোগ করে বলেন, গত (২২ এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে ৭ টার সময় মাছের ফিডের বোকেয়া টাকা মিমাংসার জন্য আমি পাঁচুবাড়ী বাজারে গেলে পাঁচুবাড়ী গ্রামের হাসান (৪২), সাবেক ইউপি সদস্য আবু বাক্কার (৫০), জহুরুল (৪৫), হোসেন আলী (৩৭), হাসিব (২০), নোমান (১৮) ও নামুদরখালী গ্রামের মিঠু কোশাই (৩৭) সহ আরও ১৫ থেকে ২০ জন আমার ওপরে অতর্কিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় আমার কাছে থাকা ফিড ও পুকুর লীজের ৮০ হাজার টাকা পকেট থেকে বের করে নেয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।