শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব

মাহফুজ জাহিদ
বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

দুর্নীতি প্রতিরোধে প্রচারণায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুদক ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠান সহ জেলা পর্যায়ে সর্বত্র দুর্নীতি প্রতিরোধে প্রচারাভিযানের জন্য জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৬ মে) ডিসি সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, দুদকের বর্তমান কাঠামোতে আমরা যে কাজগুলো করছি সে সম্পর্কে জেলা প্রশাসকদের ধারণা দেওয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধমূলক যে কাজগুলো আছে সেখানে জেলা প্রশাসকদের ভূমিকা আছে। বিশেষত দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়ে। সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে বলেছি।

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ ও সততা স্টোর চালুর বিষয় দুদক সচিব বলেন, শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে সততা স্টোর আছে। এই স্টোরগুলো অনেক ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করছে না। ডিসিরা যখন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন যান সেখানে এগুলো ভালোভাবে চলছে কি না সেই জিনিসগুলো দেখবেন, কোথাও সহযোগিতার দরকার হয় সেগুলো আমাদের বললে আমরা সহযোগিতা করবো।

মাঠ পর্যায়ে ইদানিং দুদক অথবা বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু প্রতারণার অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে (ডিসি) একটু সতর্ক করেছি। এমনকি আমাদের কর্মকর্তাদের নাম দিয়েও যদি এ ধরনের কোনো প্রচারণা তারা চালায় অবশ্যই তা তাৎক্ষণিক যেন আমাদের ১০৬ হটলাইন নম্বরে জানিয়ে দেওয়া হয়। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবো।


এই বিভাগের আরো খবর