বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকার করেছে : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়ে গেছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তারেক জিয়া বিদেশ থেকে ফটর-ফটর করে। দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকার করেছে। বিএনপি তাদের আমলে দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। তাই আগামী নির্বাচনে বিএনপির ভোট চাওয়ার মুখ নেই।

খাদ্যমন্ত্রী বলেন, ফখরুল বলেছিলেন ডিসেম্বরের পর দেশ শেখ হাসিনার কথায় চলবে না, দেশ চলবে খালেদা জিয়ার কথায়। অথচ ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, আগস্টও শেষ হচ্ছে। এখনো শেখ হাসিনার কথায় দেশ চলছে। আর খালেদা জিয়া জেলখানার ভেতরেই থাকলো।

তিনি আরও বলেন, নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলেই দেশের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। শেখ হাসিনার উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান মন্ত্রী।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ শহিদুল্লাহ’র সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।


এই বিভাগের আরো খবর