বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দৈনিক আমার দেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি 
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন

দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক আওয়ামী ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দায়েরের প্রতিবাদে ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার ‌ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ‌।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং দৈনিক আমার দেশ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধ ‌ ইব্রাহিম হুসাইনের সঞ্চালনায় ‌ শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন এবং সসাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন ফরিদপুর বাংলাভিশন এবং দৈনিক নয়া দিগন্তের ফরিদপুর জেলা প্রতিনিধি হারুন আনসারী রুদ্র, দৈনিক আমার দেশ পাঠক ফোরামের সভাপতি ‌ এবং ‌ ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, এডভোকেট কবির হোসেন, দৈনিক আমার দেশ এর নগরকান্দা উপজেলা প্রতিনিধি ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মামুনর রশীদ,সদরপুর উপজেলা প্রতিনিধি সোবহান সৈকত,মধুখালী প্রতিনিধি মিজানুর রহমান, সালথা উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি এস এম রুবেল এবং আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি মনির হেসেন প্রমুখ।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, মাহমুদুর রহমানের মত মজলুম সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে মাহমুদুর রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

আমার দেশ পাঠক মেলার ফরিদপুর জেলা সভাপতি রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, দেশের দুর্নীতিবাজ লুটেরাদের মুখোশ উম্মোচন করায় লুটেরারা আমার দেশ সস্পাদক মাহমুদুর রহমানের নামে ভারতের উস্কানিতে মিথ্যা মামলা দায়ের করেছে যা করছেন ভারতের উস্কানিতে করছেন। অবিলম্বে এই মামলা প্রত্যহার করতে হবে।

এ সময় ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী আইনজীবী ‌ ‌‌সহ সকল শ্রেণী পেশার মানুষ ‌ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিগত দিনে মেঘনা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‌ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের ‌দাবি জানান।

বক্তারা আরো বলেন, মাহমুদুর রহমানের মত একজন সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্য মূলকভাবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল ‌ যে মামলা করেছে ‌ তা অত্যন্ত ‌ নিন্দনীয় ‌।অবিলম্বে তার বিরুদ্ধে ‌ মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। মেঘনা গ্রুপের সমালোচনা করে বলেন ‌ আওয়ামীলীগ আমলে ‌ মেঘনা ‌ গ্রুপ এর চেয়ারম্যান মোস্তফা কামাল এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের সংবাদ ‌ ভুল হলে ‌ এবং কোন সংবাদের ‌ আপত্তি থাকলে‌ প্রেস কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হয় ‌ অথচ মেঘনা গ্রুপ ‌ সেটা উপেক্ষা করে ‌ আদালতে ‌ আমার দেশ পত্রিকার নামে ‌মামলা করেছেন ‌ এটা কোনভাবে মেনে নেয়া যায় না ‌। ‌

 


এই বিভাগের আরো খবর