শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তর বাহাদুপুরে আধুনিক কবরস্থান নির্মাণের উদ্বোধন শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে জনবান্ধব বাজেট: ড. জালাল উদ্দিন এমপি স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নতুন প্রত্যাশা, আলোচনায় নাসিমা আক্তার সিমু জনমনে ভুল বুঝাবুঝি তৈরী হয়েছে, কালো টাকা সাদা করার সুযোগ নেই এনবিআর চেয়ারম্যান সালথা প্রেসক্লাবের টিনশেট ভবনের উদ্বোধণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিমলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছ : ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ, আটক ২ শিক্ষার্থীদের বিজ্ঞান,প্রযুক্তি ও উদ্ভাবনমুখী শিক্ষায় আগ্রহী করতে হবে : এমপি আবুল কালাম লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আনোয়ারায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ​ফুলবাড়িয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ ৫% করার চিন্তা করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহজাদপুরে ৪টি স্বাস্থ্য কেন্দ্রে সাড়ে ৯ লাখ টাকা বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সালথায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় অভিযান, ১ লাখ টাকা মূল্যের ঘেরাজাল জব্দ ফটিকছড়িতে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিককে ফেরত দিলেন নৈশ প্রহরী কাউখালীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার তালুকদার সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন শিশুর পুষ্টি উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে মায়েদের অতিরিক্ত কাজের চাপ: গবেষণা ১২ পুলিশ সুপার কে বদলি করে প্রজ্ঞাপন জারি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী জৈন্তাপুরে বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসা গভীর নলকূপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পিএস ফুলবাড়িয়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জৈন্তাপুরে পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি নিবারন চন্দ্র দাস, সম্পাদক প্রনত কান্ত দেব নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নকলায় কন্যা সন্তানকে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার

মনিরুজ্জামান মনির, শেরপুর
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেরপুরের নকলায় ৬ বছরের কন্যা সন্তান মরিয়মকে গলাটিপে হত্যার অভিযোগে পিতা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ ।

আজ ১৮ জানুয়ারি (রবিবার) সকালে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। একই ঘটনায় তার সাড়ে তিন বছর বয়সী আরেক কন্যা মীম গুরুতর আহত হয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্র ও নিহত শিশুর নানা কাজিমদ্দিন জানায়, প্রায় সাত বছর আগে মেয়ে হাসিনাকে বাবু মিয়ার সঙ্গে বিয়ে দেন। বাবু ঢাকায় অটোরিক্সা চালিয়ে সংসার চালাতেন। সেখানে বেশ কিছু টাকা ঋণ করে। সেই ঋণের টাকা পরিশোধ করার জন্য গত সপ্তাহে ঢাকায় অবস্থান শেষে সোমবার বাবু মিয়া স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি নকলা উপজেলার উরফা ইউনিয়নের শালখা গ্রামে আসেন। মঙ্গলবার তিনি আমার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তাকে ৩ হাজার টাকা দিতে পারলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষুব্ধ হয়ে বাবু মিয়া দুই সন্তান মরিয়ম ও মীমকে নিয়ে নিজ বাড়ি চর বসন্তীতে চলে যান।

পরদিন বুধবার তিনি দুই সন্তানকে নিয়ে আবার ঢাকায় চলে যান। এরপর শনিবার ঢাকা থেকে শিশু দু’জনকে নিয়ে পুনরায় শ্বশুরবাড়ি শালখা গ্রামে যান। সেখানে পারিবারিক কলহ ও রাগারাগির একপর্যায়ে বিকেলে দুই সন্তানকে নিয়ে নিজ বাড়ি চর বসন্তীতে ফিরে আসেন। দীর্ঘদিনের ক্ষোভ ও রাগের জেরে রবিবার সকালে বাবু মিয়া বড় মেয়ে মরিয়মকে গলা চেপে হত্যা করেন। এ সময় ছোট মেয়ে মীমও গুরুতর আহত হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং আহত শিশুটিকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা (নিজতের দাদা) রবি মিয়াকেও আটক করে।

এই ঘটনার বিষয়ে চরঅষ্টধর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল বলেন, আমি যতটুকু জানি পারিবারিক কোনো সমস্যা কারণে এটা ঘটনা বিস্তারিত আমিও জানার চেষ্টা করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত বাবা বাবু মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর