ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এর সাথে নগরকান্দা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।
জেলা প্রশাসক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার .মোহাস্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, সাংবাদিক মাহাবুব আহাদ প্রমুখ।
মত বিনিময় সভার পর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় এবং নগরকান্দা ভুমি অফিস পরিদর্শন করেন। নগরকান্দা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র আয়োজিত সম্ভাব্য বিদেশ গমনেচ্ছুক প্রশিক্ষনার্থীদের
সাথে মত বিনিময় সভা করেন । লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তালমা এবং লস্করদিয়া ইউনিয়নের খাল খননের দুটি প্রকল্প পরিদর্শন করেন।