শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ

নগরকান্দার স্কুলছাত্র হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আবু নাসের, সালথা (ফরিদপুর)
শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার আলোচিত স্কুলছাত্র আলাউদ্দিন মাতুব্বর ওরফে অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাব ১০, সিপিসি ৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।সংবাদ সম্মেলনে ফরিদপুর র‍্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার
জানান, ২০১৮ সালের ৭ জুন ফরিদপুরের নগরকান্দার মানিকদী পাগলপাড়া এলাকার গ্রিস প্রবাসী আবুল হোসেন মাতুব্বরের ছেলে আলাউদ্দিন ওরফে অন্তর (অষ্টম শ্রেণির ছাত্র) মসজিদে তারাবির নামাজে যাচ্ছিল। এ সময় পথে তাকে অপহরণ করা হয়।

পরে অন্তরকে জীবিত অবস্থায় ফেরত দিতে তার মা-বাবার কাছে মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকাও দেন অন্তরের মা।

তারপরও তারা অন্তরকে শ্বাসরোধ করে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় অভিযোগ দিলে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি অন্তরকে।

তিনি আরও জানায়, অপহরণের ২১ দিন পর ওই এলাকার একটি খাল থেকে অন্তরের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অন্তরের মা জান্নাতি বেগম নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর গত ২০১৮ সালের ১৫ অক্টোবর নগরকান্দা থানার এসআই নিখিল চন্দ্র অধিকারী মামলার চার্জশিট আদালতে দাখিল করেন। সাক্ষ্য ও শুনানি শেষে দীর্ঘ প্রায় ছয় বছর পর আদালত এবছরের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রায়ের সময় ছয়জনের মধ্যে পাঁচ জন আদালতে উপস্থিত থাকলেও আজিজুল শেখ পলাতক ছিলেন। অতঃপর র‍্যাব-১০ গত শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে পলাতক আসামি আজিজুল শেখকে ফরিদপুরের ভাঙ্গার টোলপ্লাজা এলাকা থেকে গ্রেপ্তার করেন।


এই বিভাগের আরো খবর