বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৯ অপরাহ্ন

নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সাক্ষাৎকারে শ্রমিকদের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকদের প্রশিক্ষণ, সময়োপযোগী শ্রম আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইনের সংস্কার, শিশু-শ্রম রোহিতকরণ, কর্মের সুপরিবেশ সৃষ্টিসহ শ্রম সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করা হবে। আমাদের আইনের প্রয়োগের বাস্তবায়নে বেশি কাজ করতে হবে। কর্মের সুপরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে চাই। উপদেষ্টা আরো বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি।

আসিফ মাহমুদ বলেন, নতুন সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে, শ্রমিকদের সকল ন্যায্য দাবী আদায়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। সকলে মিলে কাজ করে দেশের উৎকর্ষ সাধন করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এ সময় আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশ শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। অইএলও শুধু শ্রম বিষয়ক ইস্যুতে কাজ করে না আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে। আইএলও, বিচারিক কর্মকাণ্ডের মানোন্নয়ন এবং সকলের কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।


এই বিভাগের আরো খবর