শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ট্রাফিক বিভাগের অভিযান: ৪ অবৈধ মাটিবাহী ট্রাক্টর জব্দ গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাভিশনের ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি সাইফুল বারী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের চূড়ান্ত পরীক্ষায় ইয়েস কার্ড অর্জন করলেন সুর্বনা আক্তার লাবিবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি লিটন আনোয়ারা হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান দুর্যোগ সহায়তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি সরকারের মানবিক উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী সালথায় মাদকের বিরুদ্ধে রাস্তায় নেমেছে গ্রামবাসী মতলব উত্তরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখেই যুবকের অকাল মৃত্যু,ফরিদপুরে দাফন মালয়েশিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের বৈধকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ওয়াদুদ সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি, জলাবদ্ধতায় নাকাল হালুয়াঘাট পৌরবাসী সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ঐতিহাসিক “কদম রসুল”দরগাহ পরিদর্শনে এমপি ও ডিসি দুই হাসপাতাল ঘুরে সেবার মান নিয়ে অসন্তোষ এলজিআরডি প্রতিমন্ত্রীর যুুক্তরাষ্ট্রে গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন মতলবের কৃতি শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি

নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত, চালক গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি 
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির পিকআপের ধাক্কায় ষাটোর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছেন। বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনার পরপরই পিকআপসহ চালককে আটকের পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন আইনে দায়েরকৃত মামলায় পিকআপ চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার রাত সোয়া ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনা ঘটে। নিহত মুসলিম উদ্দিন প্রামাণিক (৭০) উপজেলার কালাই-চাপর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আটক পিকআপ চালক রাজু মিয়া (২৫) বগুড়া সদরের নওদাপাড়ার আব্দুস সালামের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, ষাটোর্ধ্ব বৃদ্ধ কুন্দারহাটে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে বগুড়া-নাটোর মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নাটোর থেকে বগুড়াগামী দ্রুতগতির পিকআপ বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘাতক পিকআপ (বগুড়া ন-১১-১৬৭৯) ও চালককে আটক করে। খবর পেয়ে কৃন্দারহাট হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ।


এই বিভাগের আরো খবর