পিরোজপুরের নাজিরপুরে বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ অনুষ্ঠীত হয়েছে।
নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩০ জানুয়ারি আজ সকালে অডিটোরিয়াম হল রুমে এ মেলা উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মসিউর রহমান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস,
উপজেলা এ্যাকাউন্টস অফিসার মোঃ নাজমুল হাসান তুহিন,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূইয়া,উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ ইয়াহিয়া খান, নাজিরপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক এস,এম সিপার,উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ,এম শামীম হাসান প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১৫ টি স্টল অংশগ্রহণ করেন।