শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তা নিশ্চিত করতে আরও ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি উন্নত বাংলাদেশের স্বপ্নে প্রকৌশলীদের অঙ্গীকার ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত হচ্ছে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ ফসলডুবিতে হাহাকার: রাজপথে নামলেন সুনামগঞ্জের কৃষকরা জমিতে অবৈধ ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ার শিবগঞ্জে ধৃত চোরকে পিটিয়ে হত্যা বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত শেরপুরে ‘নার্স-দালাল চক্রের’ ফাঁদে প্রাণ গেল গৃহবধূর মাদারগঞ্জে পৌরসভা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ফটিকছড়ির ‘কেঁচো গ্রাম’, বদলে যাচ্ছে অর্থনীতির চিত্র নাসিরনগরে ১ একর ৩৪ শতাংশ সরকারি খাসজমি উদ্ধার পাইকগাছায় অভিনব কায়দায় দিনে দুপুরে স্বর্ণালঙ্কার চুরি পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সম্ভাবনাময় হলেও পিছিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট ঠাকুরগাঁওয়ে দুই নতুন উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ নবীনগরে বোরোর বাম্পার ফলনেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ গভীর রাতে চালককে কুপিয়ে অটো ছিনতাই,থানায় অভিযোগ সুনামগঞ্জে হ্যালো-ইউনিসেফের শিশু সাংবাদিকতা কর্মশালা নগরকান্দার তালমায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে ঢাকায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ মুন্সীগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন পানি সম্পদ মন্ত্রী নবীনগরে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত ৩ মাদক কারবারি গ্রেফতার আনোয়ারায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ নান্দাইলে ঔষধ ব্যবসায়ী পরিমল চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব, দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী বগুড়া এয়ারফিল্ডে আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি করার ঘোষণা পাইকগাছায় জাল ভাউচারে দেড় লাখ টাকা প্রতারণার চেষ্টা, যুবক আটক ফুলবাড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ পটুয়াখালীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

নান্দাইলের তরুণ কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আহমেদ অপুর অনুপ্রেরণার গল্প

রফিকুল ইসলাম (নান্দাইল)
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন

ডিজিটাল দুনিয়ায় নিজস্ব মেধা ও সৃজনশীলতার আলো ছড়াচ্ছেন নান্দাইল থানার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকা পাড়া গ্রামের মোহাম্মদ মনির হোসেনর পুত্র তরুণ ফাহিম আহমেদ অপু। তিনি বর্তমানে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে স্থানীয়ভাবে সামাজিক পরিচিতি লাভ করেছেন এবং তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণায় পরিণত হচ্ছেন।

অপু পরিবারের মধ্যে সবার ছোট। তাঁর মায়ের নাম মোসাঃ সফিয়া খাতুন। পরিবারে তারা দুই ভাই ও এক বোন, সবার মাঝে আদরের ছোট সন্তান ফাহিম আহমেদ অপু, ডাকনামে “অপু” নামে পরিচিত।

শিক্ষাজীবনে তিনি নান্দাইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছেন। বর্তমানে তিনি তারাইল কলেজে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি কনটেন্ট ক্রিয়েটার জগতে নিজের শখের বশীভূত হয়ে কাজ করছেন।

তাঁর কনটেন্টে থাকে সামাজিক সচেতনতা, শিক্ষামূলক বার্তা, অনুপ্রেরণামূলক আলোচনা ও বিনোদনের উপাদান। খুব অল্প সময়ের মধ্যেই তাঁর তৈরি ভিডিওগুলো স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের তরুণদের মধ্যে সাড়া ফেলেছে।

নিজের মনের ইচ্ছার কথা জানিয়ে অপু বলেন: আমার হৃদয়ে বাস করে একটি ছোট্ট ইচ্ছা, সবসময় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটানো। আমি চাই, আমার ছোট্ট সহায়তায় যেন জীবনটা হয় সুন্দর, অন্যের মঙ্গলে যেন প্রতিদিন হয় এক নতুন প্রেরণা।”

তিনি আরও বলেন—”নান্দাইলে আমার ঘর, যেখানে প্রাণের উষ্ণতা। সেই নান্দাইলকে আমি চাই সারাদেশে তুলে ধরতে, যেন সবার মনে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। আমার লক্ষ্য, আমার ভালোবাসা যেন পৌঁছে যায় নান্দাইল থেকে সারা বাংলাদেশে।”

তাঁর এই অনুপ্রেরণামূলক কথা ও কাজ তরুণ সমাজের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে। নান্দাইলের সংস্কৃতি, মাটি ও মানুষের গল্প তিনি নিজের কনটেন্টের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চান। ফলে অনেকেই মনে করছেন, তিনি শুধু একজন কনটেন্ট ক্রিয়েটর নন, বরং নান্দাইলের মুখপত্র হয়ে উঠতে পারেন।

স্থানীয় এলাকাবাসী ও দর্শকেরা আশা করছেন, ফাহিম আহমেদ অপু ভবিষ্যতে আরও বড় মঞ্চে কাজ করে নান্দাইলের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দেবেন।


এই বিভাগের আরো খবর