ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল বাছেদের বাড়ীতে রোববার সকালে আনুমানিক ৮ ঘটিকার সময় ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দিয়ে বাছেদের মাথায় অস্ত্র ধরে বাড়ীর সু-কেসে থাকা নগদ ২৫ লাখ ৫০ হাজার টাকা ও ৬ ভড়ি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। এবং ঘরে রক্ষিত আসবাবপত্র তছনছ করে ব্যাপক ক্ষতিসাধন করে।
সরজমিনে ঘটনাস্থল থেকে এ ব্যাপারে আব্দুল বাছেদ সাংবাদিকদের জানান, পার্শ্ববর্তী ছালুয়া পাড়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র সাজন ও আব্দুল জব্বারের পুত্র উজ্জলের নেতৃত্বে আসাদুল,সাইদুল,ও কিশোরগঞ্জের নয়ন সহ ১০/১২ জন ডাকাত সদস্য তার বাড়ীতে হানা দিয়ে উল্লেখিত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।এ সময় তাদের হামলায় সাবেক বিজিবি সদস্য ফারুক ও জাহেরা খাতুন আহত হয়েছে।
এ ঘটনায় চর ছালুয়াপাড়া গ্রামের আঃ রাশিদ জানান,আমাদের এলাকায় ডাকাতির কোন ঘটনা ঘটেনি তবে আবুল বাছেদের সাথে সাজন ও আসাদুলের পরিবারের লোকদের গভীর নলকূপের সেচের পানি নিয়ে গোলযোগ হয় এবং জমিজমা নিয়ে পূর্বে রেও গোলযোগ রয়েছে। এ ব্যাপারে বাছেদ ঘটনার সাথে সাথে ৯৯৯ এ কল করলে নান্দাইল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।