মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

নান্দাইলে জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৬:১০ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের চূড়ান্ত সংসদ সদস্য মনোনিত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর বিজয় নিশ্চিত করতে জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসনাত মাহমুদ তালহার নেতৃত্বে জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সাবেক সহ সভাপতি যথাক্রমে এডভোকেট ধীমান কুমার সরকার, শাহজাহান ফকির, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মোখলেছুর রহমান, আহমেদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ভূইঁয়া শরিফ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মতিন মীর, সাবেক প্রচার সম্পাদক আবু তাহের ভূইঁয়া, সাবেক যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক নিয়াজ হোসেন, সাবেক সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম শান্তি, সাবেক এনজিও বিষয়ক সম্পাদক হাবিুবর রহমান হবি ও যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক গোলাম মোস্তুফা, সাবেক যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম ভূইঁয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৫শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ও ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ধানের শীষের সংসদ সদস্য পদ প্রার্থী ইয়াসের খান চৌধুরী। নান্দাইল চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শুক্রবার বিকালে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসের খান চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বাবলম্বী বাংলাদেশ গড়তে জনগনের ভাগ্যোন্নয়নে ধানের শীষের ভোট দেওয়ার জন্য সকলে প্রতি আহবায়ন জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে বিগত দিনের সকল মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে সকলকে একসাথে কাজ করতে এবং নান্দাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা সহ এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। সারাদেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপি পুরন করতে পারবে। তাই মানুষ আজ বিএনপির পাশে দাড়িয়েছে এবং নির্বাচনে ধানের শীষের ভোট দেওয়ার জন্য অধীরভাবে অপেক্ষা করছে। নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনায় উক্ত যোগদান অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির সহ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ সহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর