রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী হাইকোর্টে জামিন পেলেও মুক্তি মেলেনি সাংবাদিক আজহার আলী সরকারের, ‘শ্যোন অ্যারেস্ট’-এ ফের কারাগারে ৩৮ বছরের পুরোনো সেতু দেবে গিয়ে বন্ধ যোগাযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ মতলব উত্তরের এখলাছপুরে রোগমুক্তি ও কল্যাণ কামনায় শীতলা মায়ের পূজা পালিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ ড্রেনে বর্জ্যের স্তূপ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় অচল মাওনা চৌরাস্তা চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ ফল মেলা উদ্বোধন নামোশংকরবাটী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া হোমনায় গরীব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া সালথায় বিয়ের চার মাসের মাথায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাটহাজারীতে বোনের বিয়ের আনন্দের সময় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু জিয়াউর রহমান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অবিস্মরণীয় নেতা : সরোয়ার আলমগীর আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৮ হাজার ফলজ গাছের চারা বিতরণ পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট “লোনাপানি” কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে মাদক ব্যবসার অভিযোগে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ “কারাতে চ্যাম্পিয়নশিপ-২৬” এ সাংবাদিক কন্যার স্বর্ন জয় শাহজাদপুরের আ..লীগের আইন সম্পাদক শাহ জালাল গ্রেফতার আনোয়ারা-কর্ণফুলীতে রংমিস্ত্রী শ্রমিক কল্যাণ এসোসিয়েশনের উদ্বোধন ২৪ ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উদ্ঘাটন: স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার পেলেন আনোয়ারা থানার এসআই শিমুল নবীনগরে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন চিলমারির থানাহাট ইউপি নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল আলোচনায় শীর্ষে সালথায় মারামারীর ঘটনায় মুফতি শফিকুল ইসলাম জড়িত নয় দাবী এলাকাবাসীর আমের বাণিজ্যিক রাজধানী সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন জৈন্তাপুরে মেলার নামে পুরাকীর্তি ধ্বংস, ক্ষুব্ধ জনতা; রাজ পরগনার জরুরি বৈঠক মাদক-দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের

নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৭:৫৮ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, প্রত্যুষে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।

সকল ৯টায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের কর্তৃক কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন শেষে বিজয়ী প্রতিযোগী প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল।

পরে বেলা ১২টায় নান্দাইলের ২৬০ জন বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা স্মারক ও উপহার টৌকন প্রদান করা হয়েছে। এছাড়া বাদ জোহর মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপসানালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

পাশাপাশি হাসপাতাল, এতিমখানা ও শিশু সদনে খাবার পরিবেশন করা হয় ও সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধের চেতনা স্বরূপ জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবস অনুষ্ঠানে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, সাংবাদিকনেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর