ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও সাংবাদিকতা পদক বিতরণ ও শিক্ষা সফর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৮ ঘটিকায় নান্দাইল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে একটি মাইক্রো ও দুটি বাস যোগে শেরপুর জেলার মধুটিলা ইকোপার্ক মহুয়া রিসোর্টে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদক (২০২৫) ৬ জন সাংবাদিক কে এ-পদকে ভূষিত করা। মরহুম ফজলুর রহমান ও মরহুম মোশাররফ হোসেন কে মরণোত্তর সাংবাদিকতা পদকে ভূষিত করা হয়। এছাড়া রমেশকুমার পার্থ,কামরুজ্জামান লিটন,এমদাদুল হক,ফরিদ মিয়া এই ৪ জন কে সাংবাদিকতায় অবদান রাখায় নান্দাইল প্রেসক্লাব সাংবাদিকতা পদকে ভূষিত করা হয়।
এ সময় উক্ত সাংবাদিকতা পদক বিতরণ অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দীন ফকির রঞ্জু,অর্থ-সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অধ্যাপক আবু তাহের সাগর, দৈনিক আমাদের সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি,দৈনিক দিনকাল গফরগাঁও প্রতিনিধি কামরুজ্জামান লিটন সহ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক সিদ্দিকী, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আমিনুল ইসলাম আনজু, রবিউল নেওয়াজ ভূঁইয়া ফরিদ,বাশহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি আব্দুর রাশিদ,তাড়াইল উপজেলা দৈনিক দিনকাল প্রতিনিধি খায়রুল ইসলাম,সমাজ সেবক জাকির হোসেন ভূঁইয়া,সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হুদা সবুজ,
এ সময় উক্ত অনুষ্ঠানে নান্দাইল প্রেসক্লাবের সকল সদস্য ও পরিবার বিভিন্ন সাংবাদিক প্রতিনিধি শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।