বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

নারীর মন জয় করার ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৪:৪৪ অপরাহ্ন

প্রেমে পড়া সুন্দর, এর অনুভূতি অনন্য। কিন্তু অপরদিক থেকে যদি সাড়া না পাওয়া যায় তখন সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সেখানে জায়গা নেয় কষ্ট। অনেক সময় যথেষ্ট যোগ্যতা থাকার পরও আপনি কারও প্রিয় পুরুষ হয়ে উঠতে পারেন না। এর নেপথ্যে কারণ হিসেবে থাকতে পারে কিছু বিষয়ে আপনার না জানা। হয়তো আপনি পছন্দের নারীকে বারবার মনের কথা জানানোর চেষ্টা করছেন বা জানাচ্ছেন, কিন্তু সে প্রতিবারই আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তার মন পেতে হলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-

তার ইচ্ছাকে প্রাধান্য দিন

যখন পছন্দের নারী আপনাকে কোনোভাবেই ‌‘হ্যাঁ’ বলছে না, তখন কি হাল ছেড়ে দেওয়া ঠিক হবে? মোটেই না। বরং আপনি তাকে আরও বেশি গুরুত্ব দিন। তার ইচ্ছাকে প্রাধান্য দিতে শিখুন। সে যে আপনার কাছে বিশেষ একজন তা তাকে বোঝানোর চেষ্টা করুন। আপনার জীবনে তিনি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পারলে আর ফিরিয়ে দেবে না।

সম্মান দিন

নারী সবার আগে চায় সম্মান। হয়তো সে আপনাকে মনে মনে পছন্দ করে কিন্তু এখনও ঠিক ভরসা করতে পারছে না। আপনি তাকে সত্যিই সম্মান দেবেন কি না তা হয়তো বুঝতে পারছে না। আর সেজন্যই হয়তো সময় নিচ্ছে। এমন অবস্থায় তার প্রতি আপনার সম্মান সব সময় প্রকাশ করুন। শুধু তার প্রতি নয়, বরং নারীজাতির প্রতি সম্মান জানাতে শিখুন। এতে সে সহজেই ভরসা পাবে, আপনাকে নিরাপদ মনে করবে। তাকে কখনো, কোথাও অসম্মান হতে দেবেন না।

খেয়াল রাখুন

প্রত্যেক নারীই তার প্রিয় পুরুষটির মনোযোগ পেতে চায়। কেউ যদি তার সত্যিই খেয়াল রাখে তবে সে সেই ভালোবাসার প্রতিদান দিতে জানে। তাই আপনি সেই সুযোগ কাজে লাগাতে পারেন। প্রিয় নারীর খেয়াল রাখুন। তার দিকে মনোযোগ দিন। তার ছোট ছোট ভালোলাগা-মন্দলাগার খবর রাখুন। হয়তো সে আপনাকে শিগগিরই ‌‘হ্যাঁ’ বলে দিতে পারে।

বন্ধুত্ব ধরে রাখুন

প্রেমিক হওয়ার আগে ভালো বন্ধু হয়ে ওঠা জরুরি। যেকোনো সম্পর্কেই বন্ধুত্বটা না থাকলে তা বেশি দূর আগায় না। মেয়েরা তার সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব করতে চান। মনের সব কথা ভাগাভাগি করতে চান। আপনি তার তার একজন বন্ধু হয়ে উঠুন। তার মন পেতে তখন আর বাঁধা থাকবে না।


এই বিভাগের আরো খবর