মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
তিন বিয়ে করা বাবাকে ‘হানি ট্র্যাপে’ ফেলে অপহরণের পর হত্যা কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সালথায় ইউপি চেয়ারম্যান বাবু মোল্যা গ্রেপ্তার পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার উত্তরায় তিন অভিযানে ৬ জন গ্রেপ্তার, অপহৃত ব্যক্তি উদ্ধার কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ঔষধ উদ্ধার সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সভাপতি সেলিম শেখ, সাধারণ সম্পাদক এমদাদুল হক শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন বন্দরে কলেজ ছাত্রী কে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবা ও ভাইকে কুপিয়ে জখম মাদকবিরোধী অভিযানে চার ব্যক্তিকে দণ্ড, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলপুরে পার্টনার কংগ্রেস, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব নান্দাইলে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সমাপ্ত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রশিক্ষণ কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আনোয়ারায় জোড়া খুন: ঋণের স্ট্যাম্প চুরি করতে গিয়ে মা-মেয়েকে হত্যা, স্বীকারোক্তি একযোগে সিংহভাগ পত্রিকা বন্ধ করে দেওয়া ছিল শেখ মুজিবের পতনের অন্যতম কারণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনোয়ারায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস

নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি “কানা ফরিদ” গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, শেরপুর
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কানা ফরিদকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যেরাতে উপজেলার শেহরা তলী এলাকা থেকে শেখ ফরিদ ওরফে কানা ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় তার নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত শেখ ফরিদ (কানা) শহরের দক্ষিণ কালিনগর এলাকার মৃত আঃ সামাদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেপ্তার করেন।

থানা সূত্র জানায়, গত বছর ৭ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে নালিতাবাড়ী থানাধীন দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুদুয়ার খালের ব্রিজের ওপর পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন মো. দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তি। পরে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেনকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ওই আসামি শেখ ফরিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একইসাথে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরো খবর