মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাট নন্দিরগাঁও ইউনিয়নে ৯৬ টি প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ ফটিকছড়িতে এসিল্যান্ড হিসেবে যোগ দিচ্ছেন আল আমীন হোসেন চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শশী কমিউনিটি সেন্টারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালায় আনোয়ারা থানা পুলিশ। একই সঙ্গে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথগুলোতে পুলিশের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশিসহ সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, গতকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি নিজেও বিভিন্ন এলাকায় সরেজমিনে নজরদারি করছি। নিষিদ্ধ সংগঠনকে ঘিরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জননিরাপত্তার স্বার্থে আমাদের এ তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর