মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোয়াইনঘাট চৌরঙ্গী খেয়া ঘাটে সেতু নির্মাণের জোরালো দাবিতে আলোচনা সভা শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ উদযাপিত বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল

​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন

রফিকুল ইসলাম, ​ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় পৌরবাসীর সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধিতে নতুন করে সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট (সোলার বাতি) স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার ​২৩ জুন পৌরসভা কার্যালয়ের সামনের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই সোলার বাতি স্থাপন কাজের শুভ উদ্বোধন করেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাজী তাজওয়ার।

​উদ্বোধনকালে পৌর প্রশাসক শেখ তাজী তাজওয়ার বলেন, “পৌর এলাকাকে আধুনিক ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সোলার বাতি স্থাপনের ফলে রাতে পথচারী ও যানবাহন চলাচলে সুবিধা হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এটি বড় ভূমিকা রাখবে। পরিবেশবান্ধব এই গ্রিন এনার্জি ব্যবহারের মাধ্যমে বিদ্যুতের সাশ্রয়ও হবে।” তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া পৌরসভার প্রকৌশল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাতি স্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​পৌরসভা সূত্র জানায়, পর্যায়ক্রমে পৌরসভার প্রধান প্রধান সড়ক, মোড় এবং অন্ধকারাচ্ছন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই আধুনিক সোলার বাতি স্থাপন করা হবে। নতুন এই উদ্যোগের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।

 


এই বিভাগের আরো খবর