মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

রতন রায় (বগুড়া) প্রতিনিধি
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পৃথক তিনটি স্থানে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত, প্রস্তাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এর আগে বগুড়ার তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনে জেলা প্রশাসককে শুক্রবার নির্দেশনা দেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ক এক জরুরি বৈঠক করেন। তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে আলাদা তিনটি কমিটি গঠন করেন।

মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নিতে রবিবারে নোটিশ জারি করে বিভিন্ন মাধ্যমে তা প্রচার করেন এবং সোমবার থেকে মীরবাড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডে মাইকিং করাসহ এবং মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজারসহ জনবহুল স্থানে গণশুনানির বিষয় প্রচার করা হয়। তিনি বলেন, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য বা অন্য কোন সর্বজনগ্রাহ্য পুন:নামকরণের প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরো জানান গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যাতে ইউনিয়নের নাম নির্ধারণে স্থানীয় জনমতের প্রতিফলন ঘটে।
সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টা থেকে সৈয়দপুর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত এলাকাবসী তাদের সুচিন্তিত প্রস্তাব/মতামত প্রকাশ। আমারা সে মতামত গুলেোকে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবো।

দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টা হতে মোকামতলা ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শুনানিতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অংশ নেন।


এই বিভাগের আরো খবর