মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি

হাফিজুর রহমান, মুকসুদপুর (গোপালগঞ্জ)
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেনের ১ম যাত্রাবিরতি উপলক্ষে ১৪ এপ্রিল আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুকসুদপুর রেলস্টেশন মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং তার সহ-ধর্মিনী সাবরিনা আহম্মেদ শুবরাকে সংগে নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে ৮২৭/ ৮২৮ ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এসে মুকসুদপুর রেল স্টেশনে ১ম ট্রেনটি যাত্রাবিরতিতে নেমে আনন্দ অনুষ্ঠান যোগদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু”র সঞ্চালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সরকারী মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: লুৎফর রহমান,মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন,বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে,টি,আই (টিএন্ডসি) মো: মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,
সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম লিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক জোবায়ের মাতুব্বর এবং মুকসুদপুর পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী প্রমূখ।
অনুষ্ঠানের প্রতিথির বক্তব্য গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা- ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনগুলো মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতির জন্য এই অঞ্চলের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের বরাবর দাবী জানিয়েছেন আসছেন। বর্তমান বিএনপি সরকার জনগণের সরকার। মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি নিয়ে মাননীয় রেল মন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি জনগণের দাবীর প্রতি সম্মান রেখে ঢাকা– বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ২ মিনিটের জন্য সিদ্ধান্ত প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আজ ট্রেনটি যাত্রাবিরতি করলো। সেলিমুজ্জামান বলেন, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্ত:নগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত মুকসুদপুর রেল স্টেশনে যাত্রাবিরতি জন্য মাননীয় রেলমন্ত্রীর নিকট দাবি জানানো হবে।


এই বিভাগের আরো খবর