করবো মোরা ফল চাষ সংরক্ষণ করবো বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী জেলা ফল মেলা-২০২৬ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে মেলা চলবে । মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।
উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান
মেলার মাধ্যমে ফলচাষে আগ্রহ বৃদ্ধি পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।