বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক

পরিবারের সব সদস্যর একই সাবান ব্যবহার কি স্বাস্থ্যকর

লাইফস্টাইল ডেস্ক
বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন

প্রত্যেকের বাড়িতে সব সদস্যরা দাঁত মাজার জন্য আলাদা ব্রাশ ব্যবহার করেন। আবার অনেকের বাড়িতে সবার গোসলের তোয়ালে, চিরুনিও আলাদা। অথচ,গোসলের জন্য রাখা সাবানটি এক। বাথরুমে ঢুকে প্রয়োজন-অপ্রয়োজনে পরিবারের সবাই ওই একটিই সাবান ব্যবহার করেন। এমনকী বাইরে থেকে ঘুরে এসে বা ধুলোবালি, নোংরা মাখা হাতে যে সাবান ধরছেন, সেই একই সাবান আবার গোসলেও ব্যবহার করছেন। এমন অভ্যাস কী আদৌ স্বাস্থ্যকর?

ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে ‘ইন্ডিয়ান জার্নাল অফ ডেন্টাল রিসার্চ’-এর গবেষণায় বলা হয়েছিল, সাবানের উপরের স্তরে কম পক্ষে পাঁচ রকম ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। ওই একই বিষয়ে ২০১৫ সালে আবার একটি সমীক্ষা চালায় ‘আমেরিকান জার্নাল অফ ইনফেকশন কন্ট্রোল’। তারা জানায় একটি হাসপাতালে ব্যবহৃত প্রায় ৬২ শতাংশ বার সাবানে নানা ধরনের রোগজীবাণু রয়েছে। এই সংক্রামিত সাবান ব্যবহার করলে সেখান থেকে ব্যাক্টেরিয়াগুলি মানবদেহে ছড়িয়ে পড়তেই পারে বলেও ইঙ্গিত দেয় তারা।

কিন্তু আশ্চর্যের বিষয় হল রোগ, জীবাণু বা ব্যাক্টেরিয়ায় পরিপূর্ণ হওয়া সত্ত্বেও রোগ ছড়ানোর বিষয়ে সাবান যে নিরাপদ, তা গবেষণায় প্রমাণিত হয়েছে। গবেষকরা জানান,বার সাবানের উপর জীবাণুর অস্তিত্ব পাওয়া গেলেও সেখান থেকে কোনও রকম শারীরিক জটিলতা হওয়ার বিষয় তাদের নজরে আসেনি। যদিও পরবর্তী কালে ঘটনার ব্যতিক্রম ঘটতে পারে বলে মত দেন গবেষকরা।

বিশেষজ্ঞদের মতে, যেকোন ধরনের সমস্যা এড়াতে তরল সবান ব্যবহার করা প্রয়োজন। এমনকি তরল সাবান যে বোতলটিতে থাকে, সেই ‘ডিসপেন্সার’-এ বার বার হাত না দেওয়ার ব্যবস্থাও রয়েছে। সম্ভব হলে তেমন ‘ডিসপেন্সার’ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি ব্যবহার করা ভেজা বার সাবান রাখার জায়গায় যেন পানি না জমে, তেমন ব্যবস্থা করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আর যদি একই সাবান বার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে চান তাহলে আপনার শরীরে ব্যবহার করার আগে সাবান বারটি প্রথমে ধুয়ে ফেলা আদর্শ। সাবান ব্যবহার করার সময় ভালোভাবে ঘষুন । একবার ধুয়ে সাবান বার শুকিয়ে ফেলুন। তা না হলে ভেজা সাবান থেকে ব্যাকটেরিয়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোনো ধরনের সাবান ব্যবহার না করার পরিবর্তে একটি সাবান শেয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ সাবান বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করতে উপকারী।


এই বিভাগের আরো খবর