বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা

পলাতক জীবন শেষ: হত্যা-দুর্নীতিসহ একাধিক মামলার আসামি সাবেক এমপি জিন্নাহ গ্রেফতার

মাহফুজ মন্ডল, বগুড়া
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন: ৩৬ জুলাই শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মতো তিনিও আত্মগোপনে চলে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা দায়ের হয়।

বিশেষ করে ছাত্র হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অগ্রাধিকার পায়। এসব মামলার পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে নিয়মিত অবস্থান পরিবর্তন করছিলেন। দুদকের মামলাসহ পরিবারের বিরুদ্ধেও অভিযোগ: শুধু রাজনৈতিক সহিংসতার অভিযোগই নয়, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলাও রয়েছে।

২০২১ সালে তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এদিকে, তার বড় ছেলে ও জেলা জাতীয় পার্টির নেতা হুসাইন শরীফ সঞ্চয়কে পূর্বে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন।

অন্যদিকে, তার স্ত্রী মোহসীনা আকতারর বিরুদ্ধেও দুদকের মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, তিনি বর্তমানে পলাতক এবং তার ব্যাংক হিসাব ও স্থাবর সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।

ডিজিটাল ট্র্যাকিংয়ে গ্রেফতার: বগুড়া ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকা মহানগরের একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই তাকে কড়া নিরাপত্তায় বগুড়ায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন: ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আদালতে তোলা হবে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানিয়েছেন, শনিবার তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।

 


এই বিভাগের আরো খবর