সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত ​নির্বাচনী হাওয়া: ফুলবাড়িয়া পৌরসভার মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের জোর দৌড়ঝাঁপ সাংবাদিক লিপু হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি শান্ত সিকদার কারাগারে সরকারী উদ্যোগহীনতার কারনে ফটিকছড়িতে হাজারীখিল পর্যটন কেন্দ্র চালু হচ্ছেনা ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মুত্যু রায়ের আগেই ‘শতভাগ খালাস’ পাওয়ার দাবি: নাসির-তামিমা মামলা ঘিরে নতুন বিতর্ক, প্রশ্নের মুখে আগাম আত্মবিশ্বাস আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : তারেক রহমান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. আমির টোয়াব নির্বাচন : অগ্রগামী ঐক্যজোটের অঙ্গীকার—‘আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব সংগঠন গড়া হবে’ জলবায়ু স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০২৬-২৭ বাজেটে অধিক অর্থায়নের আহ্বান কিশোরগঞ্জের বিদেশি বাজারে চাহিদা বাড়ছে কিশোরগঞ্জের কচু-লতির

পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
রবিবার, ৭ জুন, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় জমি কিনে বড় বিপাকে পড়েছে এক ব্যাংক কর্মকর্তা। এদিকে জমি বুঝে পেতে বিভিন্ন যায়গায় ধর্ণা দিচ্ছেন সমীরন কুমার মন্ডল নামে উক্ত ব্যাংক কর্মকর্তা।

সর্বশেষ জমি বুঝে পেতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। অভিযোগে জানা যায়, ২০২৩ সালে পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটী মৌজায় বিআরএস ৮২৯ খতিয়ানে ৪৪ দাগে ১১৯৪ নং দলিলে ৪ শতাংশ জমি কেনেন সমীরণ কুমার মন্ডল। জমির মালিক দীপঙ্কর মন্ডল দিপু ওয়াপদার অধিগ্রহণকৃত জমিসহ সমীরনের জমি মেপে বের করে দেন। সমীরণ ওয়াপদার একোয়ারসহ জমি নিতে নাচাইলে দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য। পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে সমীরণ সরকারি সার্বেয়ার দিয়ে বিআরএস ম্যাপ অনুযায়ী জমি পরিমাপ করে ওয়াপদার একোয়ার নির্ধারণ করে।

পানি উন্নয়ন বোর্ডের বর্তমান চলাচলের ওয়াপদা রাস্তার স্লোব থেকে ৪৬.৫ ফুট সরকারী একোরকৃত জায়গা। দলীলের নকসা ও চৌহদী অনুযায়ী ৪৪ দাগ থেকে জমি নিতে চাইলে জমির মালিক দীপঙ্কর মন্ডল দিপু সেখান থেকে জমি দিতে অস্বীকার করে।

সমীরন কুমার মন্ডল জানান, আমি টাকা দিয়ে জমি কিনেছি ওয়াপদার একোয়ার নিব কেন। ওয়াপদার একোয়ার বাদে জমি বুঝে পেতে বিভিন্ন যায়গায় ধর্ণা দিচ্ছি। উপায়ন্ত না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। দীপঙ্কর মন্ডল দিপু জানান, আমি বিআরএস খতিয়ান মতে জমি বিক্রি করেছি সে অনুযায়ী ওয়াপদার একোয়ার ৩৮ ফুট বাদে জমি বুঝে দিয়েছি। সে এখন বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

পাইকগাছা থানার এস আই সুমন আহম্মেদ জানান অভিযোগ পেয়েছি। অচিরেই উভয় পক্ষের বক্তব্য শুনে ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।


এই বিভাগের আরো খবর