সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কারের দুই দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সালথায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সংকটে জনবল ও ঔষধ সাতক্ষীরায় ফিরল লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ, শোকে গ্রামবাসী হাতে-পায়ে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই কাউখালীতে কলেজ ছাত্র তরুণ উদ্যোক্তা শান্তোর গ্রীষ্মকালীন লাউ চাষে সফলতা কাপ্তাইয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জমি কিনে বিপাকে ব্যাংক কর্মকর্তা: থানায় অভিযোগ শেরপুরে ১৯২ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক ও সন্ত্রাস দমন সম্ভব: পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রীপুর পৌরসভার টানা ৪বারের মেয়র মারা গেছেন, শোকে বড় বোনের মৃত্যু কেন্দ্রীয় যুবদলে দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত মাহমুদুল হাসান বাপ্পী প্রশাসনের অভিযানে মুকসুদপুরে কথিত কবিরাজের চিকিৎসা কার্যক্রম বন্ধ জৈন্তাপুরে আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সেই যুবকের মৃত্যু,পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

স্ত্রীর সামনে প্রসাব করতে বসার প্রতিবাদ করায় খুলনার পাইকগাছায় হাসান সরদার (৩৫) নামে এক যুবককে দফায় দফায় অমানবিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।

তিনি উপজেলার চাদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল বাদী হয়ে ১০ জনের নামে থানায় একটি ইজাহার জমা দিয়েছেন।

সোমবার সকালে সরজমিনে গেলে নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, রোববার বিকেল আনুমানিক ৫ টার দিকে নিহত হাসানের সামনে তার স্ত্রী দাড়িয়ে থাকা অবস্থায় তার সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রসাব করতে বসে। আর এর প্রতিবাদ করেন হাসান সরদার। এ অপরাধে পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হুদা মিন্টুর নেতৃত্বে প্রকাশ্য জনসম্মুখে হাসানকে মারপিট করে আহত করে। অতঃপর এক-দেড় ঘন্টা পরে একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালায় তার উপর।এক পর্যায়ে বেহুশ হয়ে পড়েন নিহত হাসান। এতেও খ্যান্ত হয়নি তারা পুনরায় জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি, ইট ও দরজার হক দিয়ে পিটিয়ে জখম করে। এরপর এশার নামাজের পরে আবারও মারপিট করে গরু বহনকারী নসিমনযোগে মিন্টুসহ তার সঙ্গীরা হাসানকে হাসপাতালে নেয়ার সময় নসিমনে পশুরমত দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায়।
এমতাবস্থায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নয়ন কুমার সরকার চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন বলে ডাক্তার নয়ন জানান। তবে বেডে নেয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখেন তিনি আর বেঁচে নেই। এ সময় তিনি মৃত্যু ঘোষনা করেন।
এছাড়াও নিহতের মাথার পিছনে মগজ বের করা ছিল, কপাল ও চোয়ালে পেরেক ফুটানোর ছিদ্র ছিলো, বাম চোখ খুচিয়ে খুচিয়ে রক্তাক্ত ছিলো, চার হাত পা ভেঙ্গে দেয়া হয়েছে এমনি জানান নিহতের ভাইজি অষ্টম শ্রেণী পড়ুয়া নেয়ে মীম আক্তারসত প্রত্যক্ষদর্শীরা।
এ সময় উপস্থিত অনেকেই জানান, কেউ ছবি উঠাতে গেলে বা ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করা হয়েছে।
পরিবারের লোকজন আরও বলেন, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক স্থানীয় নাজমুল হুদা মিন্টু, ইবাদাত গাজী, ঘোড়া মনিরুল ইসলাম, কুদ্দুস গাজী, কবির সরদার, জহুরুল ইসলাম, আজহারুল গাজী, ইয়াসিন সরদার, পলাশ সরদার ও শুকুর আলী এ ঘটনা ঘটিয়েছেন।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা নাজমুল হুদা মিন্টু মুঠোফোনে বলেন, নিহত হাসান সরদার একজন খারাপ প্রকৃতির ও পেশাধারি গাঁজাখোর। জনগণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করেছে। আমি ঘটনাস্থলে ছিলামনা। তবে তাকে চিকিৎসার জন্য নসিমনে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আঃ আজিজ মুঠো ফোনে বলেন, আমি লাশের সুরৎহাল রিপোর্ট তৈরী করেছি। নিহতের মাথা, মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামে এজহার দাখিল করেছে।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ইজাহার দাখিল হয়েছে শুনেছি। আমি খুলনাতে আছি। সন্ধ্যার দিকে থানায় পৌছানোর পর ব্যবস্থা গ্রহণ করবো।


এই বিভাগের আরো খবর