বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫ বরিশালে প্রত্যাশার খাল এখন কৃষকদের গলার কাঁটা, কোটি টাকা গচ্ছা *শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘন্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি জিয়াউর রহমানকে অভিনন্দন মুক্তাগাছায় বজ্রপাতে কলেজ শিক্ষকের মৃত্যু জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি

প্রেমের টানে তুরস্কের যুবক শাহজাদপুরে

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ন

যুগে যুগে ভালোবাসার টানে অনেকেই দেশদেশান্তরে ছুটে যায়। কিছু প্রেমের গল্প শতাব্দীর পর শতাব্দী মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। ভালোবাসার টানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই যুবক যুবতীরা বাংলাদেশে ছুটে আসার ঘটনা আলোচিত হয় দেশজুড়ে।

এরকমই একটি ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাকিলা মারি গ্রামে, ওই গ্রামের মানিক মুহুরির কলেজ পড়ুয়া মেয়ে তরুণী মল্লিকার (২০) ভালোবাসার টানে সুদুর তুরস্ক থেকে ছুটে এসেছেন মোস্তফা ফাইক (২৭) নামের এক যুবক।

গতকাল সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তুর্কি যুবক মোস্তফা ফাইক, সাথে এসেছেন তার মামা মুসা। মোস্তফা তুরস্কের ইস্তাম্বুলের বাজদার এলাকার বাসিন্দা বাহারি চাবাস এর বড় ছেলে। গতকাল রাতেই স্থানীয়ভাবে ১ লক্ষ ৩০ হাজার টাকা মোহরানায় তাদের বিবাহ সম্পন্ন হয়।

এই খবর ছড়িয়ে পরলে তরুণীদের বাড়িতে ভিড় করে এলাকার শতশত মানুষ। প্রত্যেকেই এই ঘটনায় আনন্দ প্রকাশ করে জানান, এরকম ঘটনা আমরা কোনদিন দেখিনি। তুরস্কের যুবক আমাদের এলাকার মেয়ের ভালোবাসার টানে চলে এসেছে এতে আমরা অনেক খুশি। এসময় প্রত্যেকেই নবদম্পতির জন্য দোয়া ও শুভকামনা জানা

আলাপচারিতায় তরুণী জানান, তুরস্কের ইস্তাম্বুলে অবস্থানরত এক আত্মীয়ের মাধ্যমে প্রায় ৩ বছর পূর্বে ইনস্টাগ্রামে তাদের পরিচয় হয়। তখন থেকেই দুজনের মন দেয়া নেয়ার ঘটনা ঘটে। দুজনের পরিবারের সম্মতিতে ইতিপূর্বে তরুণী তুরস্কে যাওয়ার জন্য ভিসার আবেদন করলে সেটা নাকচ হয়ে যায়।

আর কোন উপায় না পেয়ে মোস্তফা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। কালবিলম্ব না করে প্রেমের টানে চলে আসেন প্রেমিকার জন্মভূমিতে।

এই ঘটনায় তুর্কি যুবক মোস্তফার সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি ইংলিশ ভাষা না জানায় সেটা সম্ভব হয়নি। এসময় উক্ত তরুণীর মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, ভালোবাসার মানুষকে কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি ছুটে এসেছেন। এখানকার মানুষ অত্যন্ত ভালো এবং অতিথিপরায়ণ।


এই বিভাগের আরো খবর